কান্তজিউ মন্দির
লেখাঃ চরন্তি ডেস্ক
শুক্রবার, ৩রা মার্চ, ২০২৩
২৫°৪৭′২৬″উত্তর অক্ষাংশ, ৮৮°৪০′০০″পূর্ব দ্রাঘিমাংশ
স্থাপত্যশিল্পের উজ্জ্বল নিদর্শন দিনাজপুরের কান্তজিউ মন্দির। দিনাজপুর শহর থেকে প্রায় ১২ মাইল উত্তরে সুন্দরপুর ইউনিয়নে ঢেপা নদীর তীরে এ মন্দির অবস্তিত। দিনাজপুরের মহারাজ প্রাণনাথ ১৭২২ সালে এ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তাঁর স্ত্রী রুকমিনির আদেশে পিতার ইচ্ছা পূরণ করার জন্য মহারাজের দত্তকপুত্র মহারাজ রামনাথ ১৬৭৪ শকে (১৭৫২ সালে) মন্দিরটির নির্মাণ সম্পন্ন করেন। স্থাপত্যিকরীতি, গঠনবিন্যাস, শিল্পচাতুর্য মন্দিরটির সামগ্রিক দৃশ্যকে এতই মাধুর্যমণ্ডিত করে তুলেছে যে এরচেয়ে সুন্দর, নয়নাভিরাম মন্দির বাংলাদেশে দ্বিতীয়টি নেই। মন্দিরেরবেদির নিচে এবং দেয়ালের গায়ে পোড়ামাটিখচিত প্রায় লক্ষাধিক ছবি রয়েছে। পৌরণিক চিত্র সংবলিত টেরাকোটা ছাড়াও মন্দিরের দেয়ালের বিভিন্ন স্থানে বিভিন্ন মূর্তির টেরাকোটাও রয়েছে। ইউনেস্কো এ মন্দিরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে সরকারের প্রত্নতত্ব বিভাগ এ মন্দিরকে রক্ষনাবেক্ষণ করছে।