লোকনাথের মেলা

লেখাঃ চরন্তি ডেস্ক

শনিবার, ২৫শে মার্চ, ২০২৩

লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বারাসত থানার অন্তর্গত কচুয়া (মতান্তরে চাকলা) গ্রামে জন্মগ্রহণ করেন। কথিত আছে, তিনি এগারো বছর বয়সে কালীঘাটের প্রখ্যাত যোগ-সাধক ভগবান গাঙ্গুলির নিকট দীক্ষা নিয়ে সন্ন্যাসব্রত গ্রহণ করেন। দীর্ঘ পঁচিশ বছর চারণ-সন্ন্যাসী হিসেবে ব্রত পালন শেষে তিনি হিমালয় পর্বতে গিয়ে কঠোর যোগ-সাধনা দ্বারা সিদ্ধি লাভ করেন। এরপর সাধারণ্যে তাঁর যোগ মতবাদ প্রচারের লক্ষ্যে তিনি লোকালয়ে ফিরে আসেন। লোকনাথ ব্রহ্মচারী আফগানিস্তান, পারস্য, আরব, প্যালেস্টাইন, চীন ও তিব্বত পরিভ্রমণ করে ১৮৬৩ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ে পৌঁছান এবং বারদী গ্রামে আশ্রম প্রতিষ্ঠা করেন।

লোকনাথ ব্রহ্মচারী ১৮৯০ খ্রিস্টাব্দে বারদীতে তাঁর আশ্রমে দেহত্যাগ করেন। তাঁর দেহাবশেষ এখানেই সংরক্ষিত হয়। তাঁর আশ্রম বরাবরই ছিল ধনী-দরিদ্র নির্বিশেষে সর্বস্তরের মানুষের মিলনক্ষেত্র। বর্তমানে এটি ভক্তজনের তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে।

তাঁর তিরোধান দিবস উপলক্ষে এই আশ্রমে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে উৎসব আয়োজন হয়। এই উৎসবে পূজা-অর্চনাসহ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। এছাড়াও থাকে লোকনাথ মেলা।

 

Caption
Caption
Caption
Caption
Caption
Caption
Caption
Caption