শ্রদ্ধাঞ্জলি

বাতায়ন / শ্রদ্ধাঞ্জলি / মেসনার রেইনহোল্ড
মেসনার রেইনহোল্ড
মেসনার রেইনহোল্ড
ইটালিয়ান অভিযাত্রী

পৃথিবী বিখ্যাত দুঃসাহসী পর্বত অভিযাত্রী Messener reinhold জন্মগ্রহণ করেন ১৭ সেপ্টেম্বর, ১৯৪১ খ্রিস্টাব্দে ইতালির Breinin নামক একটি শহরে। খুব অল্প বয়স থেকেই ছোট্ট reinhold-কে পর্বতমালা বেশ আকর্ষণ করত। reinhold-এর বাবা ছিলেন ভীষণ রাগী কিন্তু ছেলের এই পর্বতারোহণের শখটিতে তিনি কখনই বাধা দেন নি; কারণ তিনি বুঝেছিলেন reinhold আর দশটি সাধারণ...

পৃথিবী বিখ্যাত দুঃসাহসী পর্বত অভিযাত্রী Messener reinhold জন্মগ্রহণ করেন ১৭ সেপ্টেম্বর, ১৯৪১ খ্রিস্টাব্দে ইতালির Breinin নামক একটি শহরে। খুব অল্প বয়স থেকেই ছোট্ট reinhold-কে পর্বতমালা বেশ আকর্ষণ করত। reinhold-এর বাবা ছিলেন ভীষণ রাগী কিন্তু ছেলের এই পর্বতারোহণের শখটিতে তিনি কখনই বাধা দেন নি; কারণ তিনি বুঝেছিলেন reinhold আর দশটি সাধারণ শিশুর থেকে আলাদা।

 

অসম্ভব সাহসী reinhold মাত্র ৫ বছর বয়সেই পর্বতারোহণ শুরু করেন। এরপর মাত্র ১৩ বছর বয়সেই ভাইকে নিয়ে বেরিয়ে পড়েন পর্বত অভিযানে; এবং বিশ শতকের দিকে ইউরোপের সর্বশ্রেষ্ঠ পর্বত অভিযাত্রী হিসেবে সর্বত্র খ্যাতি অর্জন করেন। ১৯৭০ খ্রিস্টাব্দের দিকে reinhold হিমালয় আরোহণের সুযোগ পান। এই অভিযানে সঙ্গী হয়েছিলেন তার ভাই। তারা দুজনেই সফলভাবে পর্বতারোহণ করতে পারলেও অবতরণের সময়ে বরফের প্রকোপে reinhold-এর পায়ে প্রচণ্ড প্রদাহ শুরু হয়; অবশেষে তিনি পায়ের ছয়টি আঙুল হারান। অন্যদিকে reinhold-এর ভাই gunther-এর পর্বতারোহণে তেমন অভিজ্ঞতা ছিল না, তিনি এই তীব্র ঠাণ্ডা সহ্য করতে পারলেন না; শেষ পর্যন্ত gunther মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

 

নিজের একমাত্র পর্বতারোহণের সঙ্গীটিকে হারিয়ে reinhold অনেক ভেঙে পড়েন। এদিকে আত্মীয়-পরিজনেরা gunther-এর  মৃত্যুর জন্য reinhold-কে দায়ী করতে থাকেন; নিজের আনাড়ি ভাইটিকে এই ঝুঁকিপূর্ণ অভিযানে নিয়ে যাওয়ার জন্য reinhold-কে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। ১৯৭১-এ reinhold আবার হিমালয়ে ভাইয়ের দেহাবশেষটির খোঁজে যান, কিন্তু অতিরিক্ত বরফ থাকার কারণে দেহটি খুঁজে পান নি। অবশেষে ২০০৫-এর দিকে উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গলতে শুরু করলে gunther-এর দেহটি উদ্ধার করা যায়।

 

রোমাঞ্চপ্রেমী reinhold-এর একটি সুপ্ত অভিলাষ ছিল; তিনি অক্সিজেন বহন না করে হিমালয় পর্বতে একটি পরীক্ষামূলক অভিযান করতে চেয়েছিলেন। ১৯৭০-এর দিকে তার পরিচয় হয় অস্ট্রিয়ার পর্বতারোহী peter habeler-এর সঙ্গে। peter-এর সঙ্গে আলাপের পর reinhold বুঝতে পারলেন peter তার মতনই সাহসী; রোমাঞ্চের অভিলাষী peter-কে রাজি করানো গেলে তারা একসঙ্গে অতিরিক্ত অক্সিজেন বহন না করে হিমালয় অভিযানের স্বপ্নটি সফল করতে পারেন। reinhold যখন peter-কে প্রস্তাবটি দিলেন peter সানন্দে রাজি হয়ে গেলেন। এবারে অভিযানের প্রস্তুতি নেবার পালা, অবশেষে ১৯৭৮-এর দিকে তারা যাত্রা শুরু করলেন এবং সফলও হলেন।

 

এরপর reinhold আবারও হিমালয়ে গিয়েছিলেন। সময়টি ছিল ১৯৮০, তখন চলছিল বর্ষাকাল। এই যাত্রায় reinhold একা ভ্রমণ করছিলেন । প্রথমে reinhold তিব্বতের পর্বত অঞ্চলগুলো প্রদক্ষিণ করছিলেন; শেষে তিনি nanga পর্বত অভিযানে গেলেন—যেখানে তার ভাইকে হারিয়েছিলেন। কিন্তু এবারের অভিযানটি সফল হয়।

 

Reinhold প্রায় ৫০০টি পর্বত জয় করেন, যার মধ্যে কিছু পর্বত Reinhold-এর পূর্বে জয় করার কথা কেউ কল্পনাও করতে পারেন নি। বিশেষ অভিযানগুলোর মধ্যে রয়েছে: manaslu অভিযান, Gasherbrum অভিযান, K2 অভিযান, shishapangama অভিযান, Kanchenjunga অভিযান, Gasherbrum অভিযান ২, broad peak অভিযান, choyu অভিযান, Lhotse অভিযান, ঢালুগিরি অভিযান, মালাক অভিযান, অন্নর্পূণা অভিযান প্রভৃতি।

 

পর্বত অভিযান ছাড়াও Reinhold, arved fuch-এর সঙ্গে antarctica হেঁটে অতিক্রম করেন।  Reinhold তার সমস্ত ভ্রমণ-অভিজ্ঞতাকে একত্র করে সমগ্র পৃথিবীর সামনে উপস্থাপনের জন্য ‘Messener mountain muesem’ নামে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেন। এই জাদুঘরের সংগ্রহ থেকে পর্বতারোহণে আগ্রহীরা অনেক গুরুত্বর্পূণ কৌশল এবং খুঁটিনাটি তথ্য জানতে পারেন। এছাড়াও Reinhold প্রায় ৬৩টি বই লেখেন যা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। বর্তমানে তিনি জাদুঘরটি সমৃদ্ধ করার কাজেই বেশী ব্যস্ত থাকেন; কিন্তু পাশাপাশি তিনি পর্বত সংরক্ষণে নিয়োজিত ‘Mountain wilderness’ নামক একটি সংস্থার সঙ্গেও জড়িত আছেন।