লাইব্রেরি
কন্টিকি
লেখকঃ থর হেয়ারডাল
প্রকাশকঃ সাহিত্যপ্রকাশ
হাজার বছর আগে বলসা গাছের গুড়ি দিয়ে তৈরি ভেলায় চেপে দক্ষিণ আমেরিকার আদিবাসীরা পাড়ি দিয়েছিল প্রশান্ত মহাসাগর এবং বসতি গড়েছিল পলিনেশীয় দ্বীপপুঞ্জে—অধ্যয়ন ও বিচার-বিশ্লেষণ থেকে এমনি এক সিদ্ধান্তে এসেছিলেন বিশ্ববিশ্রুত অভিযাত্রী থর হেয়ারডাল। ইতিহাসের রহস্যমোচনের লক্ষ্যে ও তাঁর ধারণাকে বাস্তবে প্রমাণ করার জন্য এক সময় সত্যিকারের অভিযানে ঝাঁপ দিলেন তিনি। পেরুর উপকূল থেকে গাছের গুঁড়ির ভেলা ভাসালেন প্রশান্ত মহাসাগরে। থর হেয়ারডাল ও তাঁর সঙ্গীদের দুঃসাহসিক এই অভিযানের কাহিনী বিবৃত হয়েছে ‘কন্টিকি’ গ্রন্থে। এ অভিযান কাহিনীর বাংলা রূপান্তর করেছেন এনায়েত মওলা, শিকার ও অ্যাডভেঞ্চারপ্রিয় প্রবীণ এই মানুষটি ছিলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। নিছক অনুবাদের কাজ তিনি করেননি, অন্তরের ভালোবাসা দিয়ে বাঙালি পাঠকদের পরিচিত করাতে চেয়েছেন থর হেয়ারডালের সঙ্গে।